ভেড়ামারায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও নকল ব্যান্ডরোল জব্দ

fay 3 20 1 24 ভেড়ামারায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও নকল ব্যান্ডরোল জব্দনিজ সংবাদ ॥ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহঃবার (১৮ জানুয়ারী) ভেড়ামারা থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, তামাক, বিড়ির লেবেল এবং নকল ব্যান্ডরোল জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের আভিযানিক দল। জানা যায়, গত বৃহঃবার (১৮ জানুয়ারী) দুপুর আনুমানিক ২টা দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি বাজার সংলগ্ন করিম বিড়ি ফ্যাক্টরিতে কাস্টমের যৌথ অভিযান পরিচালনা করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের কর্মকর্তারা। অভিযানকালে করিম বিড়ি ফ্যাক্টরীর গোডাউন থেকে ঘোষনা বহির্ভূত প্রক্রিজাতকরন ৯২৬ বস্তা (প্রতি বস্তায় ৪০ কেজি) তামাক স্থানীয় বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবনের জিম্মায় ২ টি গোডাউন সিলগালা করা হয়। এছাড়াও ঘোষনা বহির্ভূত থাকায় ৯৯ বস্তা বিড়ির লেবেল বা পেটি বিড়ির পেপার, ১৪ বস্তা নকল ব্যান্ডরোলযুক্ত করিম বিড়ি এবং ৫ পেটি বা ২৫০০ সিট নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। এই বিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, অভিযান পরিচালনা করে ২টি গোডাউন সিল গালা করেছেন কর কর্মকর্তারা এবং বেশ কিছু তামাক, নকল ব্যান্ডরোল এবং বিড়ির পেপার জব্দ করে নিয়ে গেছেন।

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।