মনিটাইজেশনের লোভে অন্ধভাবে টিন খোলে বিপদে পড়ছেন না তো?

ফেসবুক মনিটাইজেশনের আশায় হুড়মুড় করে অনেকে, বিশেষ করে নারীরা, অন্ধভাবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) খুলে ফেলছেন। অনলাইনে এখন  ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর খোলা ছেলেখেলার মতো সহজ হলেও, এর পরিণতি না বুঝে খোলার কারণে অনেকেই পরে বিপদে পড়ছেন  বা ভবিষ্যতে পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মনিটাইজেশনের আগে নিজের প্রোফাইল, কনটেন্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে বুঝে নেওয়া জরুরি। কনটেন্ট ক্রিয়েশন কোনো সহজ কাজ নয়। এখানে প্রয়োজন ইউনিক আইডিয়া, সৃজনশীলতা ও নিয়মিত পরিশ্রম। যারা নিয়মিত ভিন্নধর্মী কনটেন্ট তৈরি করেন এবং সক্রিয়ভাবে কাজ করেন, তারাই ফেসবুক থেকে ভালো আয়ের সুযোগ পাচ্ছেন।

কিন্তু অনেকের ভুল ধারণা, শুধু পোস্ট করলেই ডলার চলে আসবে। বাস্তবে বিষয়টি মোটেই এমন নয়। যারা ধারাবাহিকভাবে কাজ করতে চান না, তারা পরে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বড় ভুল হচ্ছে আগে-পিছে না ভেবে সরাসরি TIN খুলে ফেলা। কারণ, কম্পিউটার দোকান বা বিভিন্ন জায়গায় অনেকে সহজেই TIN খুলে দিচ্ছেন। কিন্তু এর আইনি ব্যাখ্যা বা পরবর্তী কর-সংক্রান্ত দায়িত্ব সঠিকভাবে বোঝাচ্ছেন না। এতে অনেকেই ভবিষ্যতে কর জটিলতায় জড়িয়ে পড়ছেন।

কর-আইন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, মনিটাইজেশনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ কর-আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে হবে। সঠিক নির্দেশনা না মেনে গণহারে TIN খোলা মনিটাইজেশনের স্বপ্নকে পরিণত করছে বিপদে।

তাই মনিটাইজেশনের আগে সঠিক পরিকল্পনা, আইনি পরামর্শ এবং ধারাবাহিক পরিশ্রমের দিকেই গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।