মহিলা মাদরাসার ২৫ শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ-ধর্ষণচেষ্টা

টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুরে হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে গোপন ভিডিও ধারণ করে অন্তত ২৫ শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ওবায়দুল্লাহকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, প্রায় দেড় বছর আগে ১০ বছর বয়সী এক শিশুকে মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। আবাসিকে থেকে পড়াশোনার সুযোগে মাদরাসার পরিচালকের ছোট ভাই ও শিক্ষক ওবায়দুল্লাহ ওই শিক্ষার্থীকে টাকা চুরির অপবাদ দেন। গত ২৭ জুলাই সকালে তিনি শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারণ করে চুরির স্বীকারোক্তি দিতে চাপ দেন এবং ধর্ষণচেষ্টা চালান।

২৮ জুলাই মাদরাসা ছুটির পর ওই শিক্ষার্থী বাড়িতে ফিরে পরিবারকে ঘটনা খুলে বলে। মাদরাসার পরিচালককে জানালে তিনি তার ভাই ওবায়দুল্লাহকে অজ্ঞাত স্থানে পাঠিয়ে দেন। পরবর্তীতে জানা যায়, ওবায়দুল্লাহ এভাবে ২০-২৫ জন শিক্ষার্থীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন এবং তাদের গোপন ভিডিও ধারণ করেছেন।

মামলার বাদী গণমাধ্যমকে বলেন, ‘আমার মেয়েসহ আরও ২০-২৫ জনের সঙ্গে এমন করেছেন ওবায়দুল্লাহ। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী গণমাধ্যমকে জানান, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।