মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কোনো যাত্রী আহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

সাতখামাইর রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। আগুন নেভাতে স্টেশনের লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসছে।

 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।