মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে আজ ছুটি পাচ্ছে দুজন শিক্ষার্থী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছুটি পাচ্ছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের একাধিক চিকিৎসক। আজ শনিবার যেকোন সময় তাদের অভিভাবকের কাছে দেওয়া হবে।

এই প্রথম মাইলস্টোনের কোনো শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। যারা হাসপাতাল থেকে ছুটি পাচ্ছে তাদের একজনের নাম রাফসি। অন্য জনের নাম আয়ান। এদের দুজনের বয়স ১২ বছর। তবে তারা কে কোন ক্লাসে পড়ে তা চিকিৎসকদের জানা নেই।

এই দুই শিশু শিক্ষার্থীর চিকিৎসায় যুক্ত আছেন ইনস্টিটিউটের চিকিৎসক অধ্যাপক ফোয়ারা তাসমীম। বেলা একটায় তিনি বলেন, ‘রাফসি ও আয়ানের পোড়া তুলনামূলকভাবে কম ছিল। তাদের জটিলতাও তেমন ছিল না। তাই তাদের ছুটি দেওয়া হচ্ছে। এ ছাড়া শিশু দুটি নিজেরাই বাড়ি ফেরার জন্য উদ্‌গ্রীব।’ দেশি-বিদেশি চিকিৎসকেরা এই দুজনকে ছুটি দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।

দুপুরে জাতীয় বার্ন অন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে শিক্ষার্থী দুজনের ছুটি দেওয়ার প্রস্তুতি চোখে পড়ে। কর্তৃপক্ষ চাচ্ছে, বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থী দুজনকে ছুটি দেওয়া হবে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।