মাল্টিমিডিয়া সাংবাদিকদের বয়কট, থমকে গেল উমামা ফাতেমার সংবাদ সম্মেলন

ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমার সংবাদ সম্মেলন সোমবার বিকেলে ডাকসু ভবনের সামনে বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দিয়ে সরে যান বিভিন্ন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা।

জানা গেছে, গত সপ্তাহে ডাকসু নির্বাচনে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন উমামা ফাতেমা। এ কারণে সাংবাদিকরা তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে আজকের সংবাদ সম্মেলন বয়কট করেন।

সংবাদ সম্মেলন বয়কট করা এক সাংবাদিক বলেন, ‘মাল্টিমিডিয়া সাংবাদিকদের কারণে ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে, উমামা ফাতেমা এই ধরনের মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি আমাদের অপমান করেছেন। তার মন্তব্যে আমরা আহত, মর্মাহত।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি উমামা ফাতেমা তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে বিষয়টি স্পষ্ট করতে হবে।’

এ ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে, যেখানে প্রার্থীর মন্তব্য এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।