মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ডিংগাভাঙ্গা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি জাল তৈরির কারখানা ও ২টি গুদামে তল্লাশি চালানো হয়।

এসময় প্রায় ১ কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৯ কোটি ১৫ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা সব কারেন্ট জাল ও সুতার রিল সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ জাল উৎপাদন ও বিপণন প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।