যশোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

যশোরের বেনাপোলে মিজানুর রহমান নামের এক ব্যবসায়িকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনগত রাতে তাকে নিজ বাড়ির ভেতরে হত্যা করা হয়েছে।

নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় কসাই ছিলেন।

পুলিশ ও স্বজনেরা জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে একদল দুর্বৃত্ত বেনাপোল ছোটাচড়া গ্রামের হানেফ সদ্দারের ছোলে মিজানুর রহমানকে গলা কেটে হত্যা করে। মিজানুর রহমান পেশায় কসাই এবং গরু ব্যবসায়ী।

পরিবারের দাবি তাকে ফোনে ডেকে পুর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী বলেন, ‘রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে– এজন্য ভ্যানচালক পাঁচিলের বাইরে থেকে ডাকাডাকি করছিল। উঠে বের হয়ে দেখি যে, আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’

বেনাপোল পোর্ট থানার উপ–পুলিশ পরিদর্শক রাশেদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য ঘটনা উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।