যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ

উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভায় রদবদল করেছেন। এর অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদকে দেশের নতুন হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন কোনো মুসলিম নারী। পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দিয়ে আসছিলেন। খবর গালফ নিউজের।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।’

দায়িত্ব পেয়ে নিজের এক্স পোস্টে শাবানা মাহমুদ লেখেন, ‘স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।’

পাকিস্তানি বংশোদ্ভূত হলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক শাবানা মাহমুদ ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন। শৈশবের কিছু সময় তিনি যুক্তরাজ্য ও সৌদি আরবে কাটিয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে তিনি ব্যারিস্টারি পেশায় যুক্ত হন।

২০২৪ সালের জুলাইয়ে বার্মিংহাম লেডিউড থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন শাবানা। লেবার পার্টির রাজনীতিতে ক্রমে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি এবং একসময় ছায়া মন্ত্রিসভা থেকে শুরু করে সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।