রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচনের আচরণ বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৬ এপ্রিল) সংস্থাটির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন-সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।