মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সুজন মিয়া নামের এক আইনজীবী নিহত হয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে ছিলেন সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।