রাজশাহীতে তিন ওসি, চার এসআই একযোগে বদলি

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তিন থানার ওসি ও চার পুলিশ পরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

আদেশ অনুযায়ী, বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি হেডকোয়ার্টার্সে ওআর হিসেবে বদলি করা হয়েছে। চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি এবং পদায়নের অপেক্ষায় থাকা পরিদর্শক হাবিবুর রহমানকে রাজপাড়া থানার ওসি করা হয়েছে। মহানগর ডিবি শাখার পরিদর্শক মেহেদী মাসুদকে চন্দ্রিমা থানার ওসি হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।

এছাড়া বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে এয়ারপোর্ট থানায়, আর পদায়নের অপেক্ষায় থাকা নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, এটি পুলিশের নিয়মিত বদলি এবং ইউনিট পরিচালনা কার্যকর রাখতে কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।