রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সদস্য (স্বতন্ত্র) উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এতে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে।

অজ্ঞাত হামলাকারীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছড়িয়ে আগুন ধরানোর চেষ্টা করে।

রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক পরিদর্শন করেছে। তিনি ঢাকা পোস্টকে বলেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাতদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।