রামপুরায় সিএনজি গ্যারেজে ভয়াবহ আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ভোরে রাজধানীর রামপুরায় একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরপর সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।