লক্ষ্মীপুরে ঘরে ঢুকে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক কারাগারে

লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে বসতঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে মো. ফয়সাল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে লক্ষ্মীপুর আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ফয়সাল লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত ফয়সাল দীর্ঘদিন ধরেই ওই শিশুকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত রবিবার (৬ সেপ্টেম্বর) শিশুটির মা পারিবারিক কাজের জন্য স্থানীয় বাজারে যান। বসতঘর ফাঁকা থাকার সুযোগ নিয়ে ফয়সাল ঘরের ভেতর প্রবেশ করেন এবং শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণ করেন। এই সময় ভুক্তভোগী শিশুটি আর্ত চিৎকার করার চেষ্টা করলে ফয়সাল তাঁর মুখ চেপে ধরেন এবং ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার দিন শিশুটির মা বাজার থেকে বাড়ি ফিরে ঘরে প্রবেশের মুহূর্তেই ফয়সালকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। মায়ের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে পালিয়ে যেতে দেখেন। এর পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা গোপীনাথপুর এলাকা থেকে অভিযুক্ত ফয়সালকে আটক করে মারধর শুরু করেন এবং পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সদর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফয়সালকে জনরোষ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে পুলিশ হেফাজতে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ন্যক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের সব তথ্য উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

https://bn.khaborwala.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।