শমসের মবিন চৌধুরী জামিনে মুক্ত

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী দুটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকার কারাগার থেকে বেরিয়েছেন। সোমবার (২৪ মার্চ)  রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম।

জানা গেছে, শমসের মবিন চৌধুরী একটি হত্যা মামলায় তিনি জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হন।

শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।