শহীদ জিয়া গবেষণা পরিষদ থেকে সরে দাঁড়ালেন পবিপ্রবি অধ্যাপক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর পবিপ্রবি শাখা কমিটির সদস্যপদ থেকে তাঁর নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রেরিত এক পত্রের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা অবহিত করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত একটি নথিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক এবং ডা. মো. ইখতিয়ার উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছিল।

পত্রে অধ্যাপক ড. সাইফুল ইসলাম উল্লেখ করেন, “শিক্ষাজীবন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার একজন ব্যক্তি। তবে শহীদ জিয়া গবেষণা পরিষদের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

তিনি আরও জানান, “৩১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির বিষয়ে আমার কোনো প্রকার সম্মতি বা অনুমতি ছাড়াই আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমার নাম যেন উক্ত কমিটি থেকে বাতিল করা হয়।”

ড. সাইফুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করার অর্থ এই নয় যে কোনো সংগঠনের কমিটির অংশ হতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলন এবং দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।