শাশুড়িকে দুই দফায় ধর্ষণ, জামাই পলাতক

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের এক গ্রামে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জামাইয়ের (৫০) বিরুদ্ধে শনিবার (১৮ অক্টোবর) কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জামাই স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। প্রায় ২৫ দিন আগে স্ত্রী চাকরির সুবাদে ঢাকায় চলে যান।

এরপর থেকে সুযোগ বুঝে তিনি দুই দফায় শাশুড়িকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ৮ অক্টোবর বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করেন ওই নারীকে।

লজ্জা ও ভয়ে ভুক্তভোগী নারী বিষয়টি গোপন রেখে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে চলে যান। পরে মেয়ে ঢাকায় থেকে বাড়ি ফেরার পর মায়ের মুখে পুরো ঘটনার বিস্তারিত শোনেন। বিষয়টি জানাজানি হলে স্ত্রী ও শাশুড়িকে ভয়ভীতি দেখান জামাই।

এ নিয়ে গতকাল শুক্রবার ভুক্তভোগী নারী কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগে আজ শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।