শিক্ষার্থীদের অর্থায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা আয়োজনে নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষার্থীদের অর্থায়নে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সভাপতি ও সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চশিক্ষা গ্রহণ করে তাই সব কলেজে শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তখনো এ নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া প্রজ্ঞাপনে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি এবং অন্যান্য নির্ধারিত ফিয়ের অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।