খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 30শে শ্রাবণ ১৪৩২ | ১৪ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
পথকুকুরদের সুরক্ষা ও সেবার জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ১১ আগস্টের রায়ের বিস্তারিত লিখিত আদেশ প্রকাশ করে আদালত জানায়, কোনো পর্যায়েই ধরা পড়া কুকুরকে নির্যাতন, নিষ্ঠুরতা, অতিরিক্ত ভিড়, অনাহার বা অবহেলার মধ্যে রাখা যাবে না।
লিখিত আদেশের দিনই পথকুকুরের উৎপাত সংক্রান্ত স্বপ্রণোদিত মামলাটি বিচারপতি জে বি পার্ডিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ থেকে সরিয়ে বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন তিন সদস্যের নতুন বেঞ্চে স্থানান্তর করা হয়।
আদালতের নির্দেশনায় বলা হয়, দিল্লি ও আশপাশের সব পথকুকুরকে দ্রুত ধরে আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। কোনো ধরা পড়া কুকুরকে রাস্তায় ফের ছেড়ে দেওয়া যাবে না। আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড় এড়াতে হবে এবং প্রাণীদের জন্য নিয়মিত পর্যবেক্ষণ, পর্যাপ্ত খাবার ও সেবা নিশ্চিত করতে হবে।
‘কোনো অবস্থাতেই এই কুকুরগুলোকে নির্যাতন, নিষ্ঠুরতা বা নিকৃষ্ট যত্নের মধ্যে রাখা যাবে না,’ লিখিত আদেশে স্পষ্ট করে উল্লেখ করেছে আদালত।
0 দিল্লি ও এনসিআর অঞ্চলের সব পথকুকুরকে দ্রুত ধরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর।
0 কোনো ধরা পড়া কুকুরকে রাস্তায় ফের ছেড়ে দেওয়া যাবে না।
0 আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড় প্রতিরোধ।
0 প্রাণীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা।
0 পর্যাপ্ত ও নিয়মিত খাবারের ব্যবস্থা রাখা।
0 কোনো পর্যায়ে নির্যাতন, নিষ্ঠুরতা বা অবহেলা বরদাস্ত নয়।
‘কোনো অবস্থাতেই এই কুকুরগুলোকে নির্যাতন, নিষ্ঠুরতা বা নিকৃষ্ট যত্নের মধ্যে রাখা যাবে না,” লিখিত আদেশে স্পষ্ট করে উল্লেখ করেছে আদালত।
খবরওয়ালা/এমএজেড