সরকারি চাকরিতে পিএসসির তিন ‍সিদ্ধান্ত:অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সরকারি চাকরিতে পিএসসি তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন–ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে পিএসসি।এসব বিষয়ে সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজও চূড়ান্ত। চাকরিপ্রার্থীদের জন্য ভালো কিছু কাজ পিএসসি করছে বলেও জানান ওই কর্মকর্তা। নন-ক্যাডার বিধিমালা ২০২৩ সংশোধনের জন্য কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান।

সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলের নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি এসব বিষয়ে গুরুত্ব দেয়। সরকারি চাকরি (প্রার্থীর প্রাক্‌-পরিচয় যাচাই) বিধিমালা ২০২৫ চূড়ান্ত করেছে পিএসসি। উক্ত বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রয়োজ্য।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।