সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির জারি করা এক চিঠিতে জানানো হয়েছে, সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্যের ২ সেট হার্ডকপি অধিদপ্তরে পাঠাতে হবে।

চিঠিতে বলা হয়, ২০১৭, ২০১৮ ও ২০১৯ খ্রিস্টাব্দে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতির জন্য কয়েকটি নির্দিষ্ট নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

ব্যক্তিগত আবেদনের কপি

চাকরির ধারাবাহিক বিবরণ

সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি

চাকরি স্থায়ীকরণের আদেশের কপি (যদি থাকে)

চাকরিতে প্রথম নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত ফটোকপি

বিভাগীয় মামলা, ফৌজদারি মামলা ও অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত)

চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র

মাউশির এই নির্দেশনায় সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাঠাতে বলা হয়েছে, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যেই গ্রেডেশন তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন করা যায়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।