সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আটক

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আটক করে পুলিশে দিয়েছেন কক্সবাজারের রামুর বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আটক নুরুল আবছার (৭৬) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার তাঁদের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় কোনো মামলা আছে কি না, খোঁজ নেওয়া হচ্ছে। অন্যথায় তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে পরিবারকে খবর দেওয়া হয়েছে।

কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, নুরুল আবছারের দীর্ঘদিন আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক, হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়ি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে রামু থানা–পুলিশের একটি দল এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আবদুল গনি মাঝির ছেলে মোহাম্মদ হারুন বলেন, ‘আমার বাবার চাকরি সূত্রে উনার (বীর মুক্তিযোদ্ধা) সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। কিছু দিন আগে আমার ছোট বোনের বিয়েতে সপরিবার উনাকে দাওয়াত করা হয়। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। তাই একটু সুস্থ হওয়ার পর গতকাল বুধবার বোনকে দেখতে এসেছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। আগামীকাল শুক্রবার চলে যাওয়ার কথা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি মোটেও সত্য নয়।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।