গাজা থেকে প্রথম পর্যায়ে সাত জন ইসরাইলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস।
সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে সাতজন জিম্মিকে হস্তান্তর করা হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে।
এক এক্স পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস তাদের জানিয়েছে হামাস ৭ জন বন্দিকে তাদের কাছে হস্তান্তর করেছে।
তারা হলেন— ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।
জিম্মিদের পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।
তবে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না।
এর আগে গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।
খবরওয়ালা/এমইউ



