সিলেট টেস্টে বৃষ্টির হানা, যথাসময়ে শুরু হয়নি খেলা

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে যথাসময়ে শুরু হচ্ছে না।

সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত থেকেই সিলেটে বৃষ্টি ঝরছে। সকাল থেকে সেটা গুঁড়ি গুঁড়ি।

প্রথমে টস জিতে বাংলাদেশ ব্যাট করে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে। তার পর ভালো জবাব দিয়েছে সফরকারী দল। জিম্বাবুয়ে ৮২ রানের লিড নিয়ে অলআউট হয়েছে ২৭৩ রানে। তার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালোভাবে জবাব দিচ্ছে। ১ উইকেটে ৫৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিন। তারা এখনও পিছিয়ে ২৫ রানে। ব্যাট করছেন মাহমুদুল হাসান জয় (২৮*) ও মুমিনুল হক (১৫*)।

সোমবার মূলত মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ করতে দেয়নি বাংলাদেশ। সিলেট টেস্টের দ্বিতীয় দিন এই স্পিনার পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের ২৭৩ রানে গুটিয়ে দিতে অবদান রেখেছেন।

সিলেট টেস্টে এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে আছে। তবে তৃতীয় দিন যে দল রাজত্ব করবে, এই টেস্ট তারই হবে- এটি নিশ্চিত করেই বলা যায়। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানান তাদের লক্ষ্যের কথা, ‘দ্বিতীয় ইনিংসে আপাতত আমাদের লক্ষ্য লিড নেওয়ার পর ৩৫০-৪০০ রানের সংগ্রহ দাঁড় করানো। যেহেতু হাতে এখনও ৯ উইকেট আছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।