সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুতি’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিশেষ বাহিনীর মহড়া পরিদর্শনের পর তিনি বলেন, আধুনিক যুদ্ধের সব ধরণের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। খবর মেহের নিউজের  

বিশেষ বাহিনীর সামরিক মহড়ার একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর কোরীয় সেনাবাহিনী তাদের ট্যাঙ্কগুলো অসম ও বালুময় ভূমির ওপর দিয়ে চালনা করছে। এ সময় চামড়ার কোট ও কালো প্যান্ট পরিহিত কিম তার স্বভাবসুলভ ভঙ্গিতে তা পর্যবেক্ষণ করছেন।এ সময় তার চারপাশে অবস্থান করছিলেন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অব স্টাফ এবং সাধারণ রাজনৈতিক ব্যুরোর পরিচালকসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। একপর্যায়ে কিম দূরবীন হাতে নিয়ে ট্যাঙ্কগুলোর গোলাবর্ষণ লক্ষ্য করেন। দৃশ্যত মহড়া দেখে বেশ মুগ্ধ ছিলেন তিনি।

এ মহড়ায় শারীরিক অনুশীলন ছাড়াও সমুদ্র ও আকাশপথের অভিযানও অন্তর্ভুক্ত ছিল। 

ভিডিওতে আরও দেখা যায়, সৈন্যরা রাবারের নৌকা থেকে নেমে সৈকতের দিকে দৌড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে রশির সাহায্যে নিচে নামছে।

পর্যবেক্ষণ শেষে কিম বলেন, ‘তার দেশের ‍সেনাদের ‘প্রশিক্ষণ সম্পর্কে দৃষ্টিভঙ্গি’ এখন পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য হলো ‘সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতির পরিপূর্ণতা অর্জন’ এবং ‘অস্ত্র ব্যবস্থাগুলোর যুদ্ধ দক্ষতা ও কার্যকারিতা’ বৃদ্ধি।’

তিনি আরও বলেন, ‘আধুনিক যুদ্ধের সবস্তরে প্রস্তুতি নিতে হবে। যার মধ্যে রয়েছে- প্রশিক্ষণে ‘আইটি সিস্টেম এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ পদ্ধতির’ অন্তর্ভুক্তি।’
সম্প্রতি, উত্তর কোরিয়ার সেনারা যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে- কিম জং-উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে কথা স্বীকার করেছেন।

কিম সেই সৈন্যদের ‘যুদ্ধচেতনা ও বীরত্বের’ জন্য প্রশংসা করেন। একই সঙ্গে একে ‘পবিত্র দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ককে ‘অটল শিলার মতো মজবুত’ করে তুলবে। 

সূত্র: মেহের নিউজ
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।