স্মার্টফোন না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!

চুয়াডাঙ্গায় ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের দাবি, স্মার্টফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে তিনি।

শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলার কান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী নুর তাজ ওই গ্রামের দিনমজুর আজাদ মালিথার মেয়ে। তিনি স্থানীয় নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো।

নিহতের বাবা আজাদ মালিথা জানান, তার মেয়ে নুর তাজ বেশ কিছুদিন ধরে স্মার্ট ফোন নেওয়ার বায়না ধরে আসছিল। কিন্তু তার পক্ষে অত টাকার ফোন কিনে দেওয়া সম্ভব হয়নি। তাই সে অভিমানে আত্মহত্যা করেছে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় স্কুলছাত্রীর বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।