হরিণাকুণ্ডুতে বোমা বিস্ফোরণে আহত শিশু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বোমা বিস্ফোরণে নাজিম আলী (১২) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাজিম ওই গ্রামের রোজদার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইশারত আলী ও সিরাজ মালিতার বাড়ির পাশের রাস্তায় দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পাশেই থাকা নাজিম আহত হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি জরুরি কাজে বাইরে আছি, পরে বিস্তারিত জানানো যাবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।