হলুদ শাড়ির বাহারে রূপের আলো ছড়াচ্ছেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। এবারে হলুদ শাড়ির বাহারে ধরা দিয়ে সবাইকে চমকে দিলেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট নেটিজেনদের মনে আরও একবার জায়গা করে নিলেন জয়া আহসান। ফ্যাশনে অনন্য এক সৌন্দর্যের রূপ দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি দেখা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হলুদ রাঙা শাড়িতে হাস্যোজ্জ্বল অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ। শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকেন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও সমানভাবে প্রশংসিত অভিনেত্রী। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনাতেও বারবার নিজেকে সেরা প্রমাণ করেছেন জয়া আহসান। তার শাড়িপ্রেম এবারই নতুন নয়। জয়া আহসান যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন।

এক নেটিজেন নেটিজেন লিখেছেন— রঙিন শাড়িতে রূপের মায়া। আবার কেউ ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন মুগ্ধতা।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।