হাসপাতালে এসি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে তিন জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এসির কম্প্রেসার মেরামত কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ তিন জন হলেন– মিশকাত, শওকত ও তানভির। তিন জনই গণপূর্ত অধিদফতরে কর্মরত। তাদের মধ্যে শওকতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সপ্তম তলায় ওই ওয়ার্ডের বাইরের দিকে এসির কাজ করার সময় তিনজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, এখানে তানভীর ও মেশকাত নামে দুইজনকে দগ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছে। তাদের অন্যান্য সমস্যাও রয়েছে। অন্যজন ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তানভীর ও মেশকাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।