হিজাব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে ‘ইসলামি লেবাসে’ ক্লাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিজাব নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে এবার ‘ইসলামি লেবাসে’ ক্লাস নিয়েছেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে আল-কোরআন বুকে নিয়ে আরবদের ঐতিহ্যবাহী পোশাক পরেই তিনি ক্লাস নেন।

ড. মনিরুজ্জামান বলেন, ‘যে ব্যক্তি যে ধর্ম পালন করে, সে তার ধর্মীয় পোশাক পরার বিষয়ে স্বাধীন। কেউ হিন্দু হলে তিনি ধুতি পরে ক্লাসে যেতে পারেন, এতে আমার কোনো ঘৃণা বা বিদ্বেষ নেই। আমি একজন মুসলমান হিসেবে ইসলামী বিধান অনুযায়ী পোশাক পরব, ধর্মগ্রন্থ নিয়ে ক্লাসে যাব—এই স্বাধীনতা প্রতিটি মানুষেরই থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক সমাজের বিবেক হিসেবে বিবেচিত। তাঁদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই একজন শিক্ষক মদ নিয়ে ক্লাসে যেতে পারেন না।’

এর আগে সোমবার (২৭ অক্টোবর) অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে হল সংসদের এক নারীর শপথ গ্রহণের ছবি দিয়ে তিনি লেখেন, ‘এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!’

এই পোস্ট ঘিরে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাঁরা অধ্যাপক মামুনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।

সমালোচনার মুখে পরে ফেসবুকে দুঃখ প্রকাশ করেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।