১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণা উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এ জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে পত্র প্রেরণ করা হবে।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভার পরে সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আজ আমাদের দশম কমিশন সভা হয়েছে। সভার আলোচ্য বিষয় ছিল তফসিলপূর্ব ও তফসিলউত্তর কার্যক্রম আইন ও বিধি অনুযায়ী কিভাবে সম্পন্ন করা হচ্ছে তা।

তিনি জানান, তফসিলপূর্ব কার্যক্রমের মধ্যে সংলাপ, আইন ও বিধির সংস্কারসহ ভোটার তালিকা চূড়ান্তকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া পোস্টাল ভোট কার্যক্রমও চলমান।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।