২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।

শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।

এর আগে গত বুধবার (০৬ আগস্ট) রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ইরান ফাঁসিতে ঝুলিয়েছে। অভিযোগ ছিল— তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের জানান, গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ২০ জনকে আটক করা হলেও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে, তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।

তিনি বলেন, ‘বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। এবং কঠোর বিচারের মাধ্যমে, এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে’ তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

গত জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা।

দুই দেশের মধ্যে দুই সপ্তাহব্যাপী যুদ্ধ শেষে ইরান দেশব্যাপী গুপ্তচরবিরোধী অভিযান শুরু করে। ইতোমধ্যে অন্তত আটজন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

 

সূত্র: রয়টার্স
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।