৪৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ১,২১৯

শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে প্রকাশিত ফলাফলে মোট ১,২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইট [www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd) এবং টেলিটক ওয়েবসাইট [bpsc.teletalk.com.bd](http://bpsc.teletalk.com.bd)-এ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণে ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা করার ক্ষমতা সংরক্ষণ করেছে।

এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শুধুমাত্র ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৬ অক্টোবর থেকে।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ৬১টি পদ বাংলা বিভাগে, এরপর রাষ্ট্রবিজ্ঞান (৫৫), ইংরেজি (৫০), অর্থনীতি (৪০), দর্শন (৩০), রসায়ন (৩০), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩২) প্রভৃতি বিভাগে প্রভাষক নেওয়া হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।