৬ ঘণ্টা পর উদ্ধার হলো ড্রেনের পাইপে নিখোঁজ শিশুর লাশ

বগুড়ায় খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ তিন বছরের শিশু ফাইম বাবুর লাশ উদ্ধার হয়েছে । রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা পর মঙ্গলবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশু মো. ফাইম বাবু (৩) শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মো. সোহেল রানার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ফাইম তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলার এক পর্যায়ে সে হঠাৎ পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাজশাহী থেকে ডাকা হয় ডুবুরি দল। দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে ফাইমের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ফাইম বাবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।