‘অতীতে আঁতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তাই তথ্য প্রকাশে অনীহা ছিল’

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘অতীতে আঁতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেজন্যই তথ্য প্রকাশে অনীহা ছিল।’ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের কার্যকারিতা ও আইনের সংশোধনী নিয়ে আরো বেশ কিছু সুপারিশ করা হয়।

বলা হয়, বিদ্যমান আইনে তথ্য দেয়ার ক্ষেত্রে কোন সময়সীমা নির্ধারিত নেই। তাই কমপক্ষে ৭ দিন এবং আপিল আবেদনকারীকে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রদানের বিধান রাখার সুপারিশ করে ফোরাম।

তথ্য কমিশনকে সাংবিধানিক সংস্থা করার তাগিদ দিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এখনো কেন তথ্য কমিশন গঠিত হলো না, সেই জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে।’

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।