অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১ জুলাই) প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের নেত্বাতাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ।

গত ১৩ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। রায়ে রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছিল বলে উল্লেখ করা হয়।

রায়ে হাইকোর্ট বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন এবং জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রিটকারী।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।