অন্তর্বর্তী সরকারের ভারতবিরোধী স্লোগান একেবারেই অন্তঃসারশূন্য: মাহবুব কামাল

অন্তর্বর্তী সরকারের ভারতবিরোধী স্লোগান একেবারেই অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। তিনি বলেন, প্রথমদিকে সরকার ভারতবিরোধী কথা বললেও পরবর্তী সময়ে সম্পর্ক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা যে অসম চুক্তিগুলো করছিল, সে চুক্তিগুলো এখনো প্রকাশ করা হয়নি উল্লেখ করে তিনি জানান, এগুলো প্রকাশিত হলে আমরা বলতে পারতাম যে এই চুক্তিগুলো অসম, এগুলো বাতিল করেন।

চুক্তিগুলো আমরা জানতেই পারলাম না। তখনকার সরকারও গোপন রাখত আর এরাও গোপন রেখে গেল। তাহলে এই যে ভারতবিরোধী স্লোগান, এইটা তো একেবারেই অন্তঃসারশূন্য।

তিনি আরও বলেন, আমরা জানলাম যে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল।

আমরা আদানির সময় কত গালাগালি করেছি। এখন জানলাম যে এটা ন্যায়ভিত্তিক হয়েছে। আদালতই বলেছে, এতে কোনো অনিয়ম হয়নি। 
তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্যারিস থেকে আসার সময়ই সেভেন সিস্টার্স অস্থিতিশীল করে দেওয়াসহ নানা রকম ভারতবিরোধী কথাবার্তা বলা শুরু করেছিলেন।

প্রথমদিকে সাধারণ মানুষের ভারতবিরোধী মনোভাবে উৎসাহ দিয়েছেন তিনি। কিন্তু তারপর দেখা গেল, ভারতের সঙ্গে সম্পর্ক করার জন্য সবাই ব্যস্ত হয়ে গেলেন। তাহলে শুরুর সেই ভারতবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য থাকল কোথায়, প্রশ্ন এই জ্যেষ্ঠ সাংবাদিকের।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।