আমি পূর্বপাড়ার কাঞ্চন, মার্ডার একটা করেছি, আরও ১০০টা করবো!

আমি পূর্বপাড়ার কাঞ্চন। মার্ডার একটা করেছি, আরও ১০০টা মার্ডার করবো’। ভিডিওতে কথাগুলো এভাবেই বলছিলেন গাইবান্ধাতে রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন।বুধবার (২ জুলাই) রাতে ভিডিওটি প্রকাশ হয় ইংরেজিতে ‘শাওন জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে এক আইনজীবী লেখেন, হাইকোর্ট বিভাগের আইনজীবী আমি।আমার পরিবার কাঞ্চনের হাতে  বারবার হুমকি ও হামলার শিকার। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাঞ্চন হুমকি দিচ্ছেন প্রকাশ্যেই , তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক হত্যা করতে পারেন।

আইনজীবী আরও লেখেন, পূর্বপাড়ায় আমাদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর যিনি এ হুমকি দিয়েছেন তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি।

এ ছাড়াও একাধিকবার কাঞ্চন আমার বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন।‌ পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ বুধবার রাতে করা জিডিকেও অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানার পুলিশ।

তিনি পোস্টে লেখেন, এটা কি প্রত্যাশিত সেই নতুন বাংলাদেশ? যেখানে একজন হত্যা মামলার আসামি প্রকাশ্যে আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাস চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন তিনি।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ওই ঘটনায় প্রাচীর ভাঙচুর ও হুমকি-ধমকির অভিযোগে রাতেই একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলা বলেন, ভিডিওটি এখনও দেখিনি। তদন্ত করে দেখা হবে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।