প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর থেকে তালেবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আসছিল রাশিয়া।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা বিশ্বাস করি, আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় গতি আসবে। 
 
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সাথে একটি বৈঠকের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
 
তিনি আরও বলেন, এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া সবার চেয়ে এগিয়ে ছিল।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।