অন্য জায়গায় হলে প্রথমত গায়ে হাত দিই: থানায় সমন্বয়ক রিয়াদের হুমকি

রাজধানীর মিরপুরের শাহ আলী থানায় এক পুলিশ কর্মকর্তাকে হুমকি দিয়ে সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বলেন, আমরা তো অন্য কোনো জায়গায় হলে প্রথমত গায়ে হাত দিই।

মিরপুরের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ অন্যান্যদের সামনে রিয়াদের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে কাউকে গ্রেপ্তারের ব্যাপারে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শুনা যায়, ডিএমপি থেকে নির্দেশনা আছে যে কাউকে গ্রেপ্তার করতে হলে মামলা থাকতে হবে এবং সে অনুযায়ী প্রমাণ থাকতে হবে।

এক পর্যায়ে কাউকে পাকড়াও করার ব্যাপারে রিয়াদ বলেন, একটা কথা উচ্চারণ করতেছি না—আমরা তো অন্য কোনো জায়গায় হলে প্রথমত গায়ে হাত দিই। উনাকে (যাকে গ্রেপ্তারের দাবি) ওপর থেকে নিচে নামিয়েছে, কেউ খারাপ ব্যবহার করেনি।

এ ঘটনা ভিডিও করার ব্যাপারে তিনি বলেন, ‘ভিডিও করুক, করলে কী হয়েছে? ভিডিও করতে পারেন।’

গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে গ্রেপ্তার হন রিয়াদ। তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।