অপূর্বর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙলেন নিলয়

বাংলা ইউটিউব নাটকের ভিউয়ের নতুন ইতিহাস গড়েছে নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’। মাত্র ১১ মাসে ভেঙে দিয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত নাটক ‘বড় ছেলে’র দীর্ঘদিনের রেকর্ড।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। আট বছর ধরে ইউটিউবে এটি ছিল সর্বাধিক ভিউয়ের নাটক, যার মোট ভিউ ছিল ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার।
অন্যদিকে, মহিন খান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ মুক্তি পায় ২০২৪ সালের ৯ এপ্রিল। ১১ মাসে নাটকটি পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ভিউ, যা ভেঙে দিয়েছে বড় ছেলে’র রেকর্ড।

বড় ছেলে নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ এর চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বাবা একজন স্কুল শিক্ষক। এক সময় বাবার অবসর নেবার সময়ও আসে চলে। এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। বড়লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। একপর্যায়ে সে তার বাবা-মার কাছে বিয়ে না করা নিয়ে কোন অজুহাতই দেখাতে পারে না। এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি পায় না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটি সিদ্ধান্তে আসে।

অন্যদিকে, শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। দেখা যায়, শ্বশুর কিপটে। যে ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চায় না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এজন্যই নাটকটি দর্শক পছন্দ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই নাটকে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি ও সাবেরি আলম।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।