অভাবের কারণে সিএনজি চালকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টম্বর) সকালে চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালক, পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন। কিছুদিন ধরেই অভাব এবং ঋণের কারণে হতাশাগ্রস্ত ছিলেন।

পুলিশ ও পরিবারের সূত্র জানায়, নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন করিম। পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।