অলিভিয়া ডিনের প্রতিবাদের পর টিকিটমাস্টারের রিফান্ড ঘোষণা

অলিভিয়া ডিন দেখালেন অভিযোগের শক্তি ঠিক কতটা কার্যকর হতে পারে। বড় কনসার্ট আয়োজক ও টিকিট বিক্রেতারা অতিরিক্ত দামে পুনরায় বিক্রি করতে দিচ্ছে—এ অভিযোগ তুলতেই এক বিক্রেতা ভক্তদের জন্য রিফান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২১ নভেম্বর কয়েক মিনিটেই অলিভিয়ার যুক্তরাষ্ট্র সফরের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এরপরই বিভিন্ন পুনর্বিক্রয় সাইটে সেই টিকিটের দাম ১,০০০ ডলার বা তার বেশি দেখা যেতে থাকে। তখন ইনস্টাগ্রাম স্টোরিতে অলিভিয়া লিখেছিলেন, “@Ticketmaster @Livenation @AEGPresents তোমরা জঘন্য সেবা দিচ্ছো। যেভাবে টিকিট পুনরায় বিক্রি করতে দিচ্ছো তা নোংরা এবং আমাদের ইচ্ছার পুরো বিপরীত। সবার জন্য লাইভ মিউজিককে সাশ্রয়ী ও সহজলভ্য করতে নতুন পথ খুঁজতে হবে। আরও ভালো হও।”

আরেক পোস্টে তিনি ভক্তদের উদ্দেশে লিখেছিলেন, “টিকিট পুনরায় বিক্রি এবং মূল্য নিয়ে সমস্যার জন্য আমি দুঃখিত। আমার টিম বিষয়টি খতিয়ে দেখছে। কেউ যেন প্রতারণা বা অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে বাধ্য না হয়—এটাই আমি চাই।”

অবশেষে তার বার্তা পৌঁছেছে বলে মনে হচ্ছে। টিকিটমাস্টার এক বিবৃতিতে জানায়, “ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা অলিভিয়া ডিনের ‘দ্য আর্ট অব লাভিং লাইভ’ ট্যুরের পুনর্বিক্রয়মূল্য সীমিত করছি এবং আমাদের প্ল্যাটফর্মে অতিরিক্ত মূল্য দিয়ে যারা টিকিট কিনেছেন তাদের অর্থ ফেরত দিচ্ছি।”

ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি জানিয়ে অলিভিয়া লিখেছেন, “দ্বিতীয়িক টিকিট বাজারটি শোষণমূলক ও অনিয়ন্ত্রিত। আমাদের এই শিল্পের উচিত মানুষ ও কমিউনিটিকে সুরক্ষা দেওয়া।”

খবরওয়ালা /এএমজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।