অল-স্টার গেমে না খেলায় ১ ম্যাচ নিষিদ্ধ মেসি ও আলবা

অল-স্টার ম্যাচে না খেলার খেসারত দিতে হচ্ছে লিওনেল মেসি ও জর্দি আলবাকে। মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ইন্টার মিয়ামির এই দুই তারকা। 

ফলে শনিবার (২৬ জুলাই) এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামতে পারবেন না তারা।

এর আগে ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আশাবাদ প্রকাশ করেছিলেন যে, চোটের কারণ দেখিয়ে মেসি ও আলবা নিষেধাজ্ঞা এড়াতে পারবেন। কিন্তু এমএলএস কর্তৃপক্ষ নিজেদের নিয়মে কোনো ছাড় দেয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত অল-স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে মাঠে নামে এমএলএস অল-স্টাররা। ভক্তদের ভোটে জায়গা পেলেও অংশ নেননি মেসি ও আলবা।

লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি বৈধ চিকিৎসাগত অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেন, তাহলে পরবর্তী ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হয়। সেই নিয়মেই শনিবারের ম্যাচে চেজ স্টেডিয়ামে মেসি-আলবার অনুপস্থিতি নিশ্চিত হয়েছে।

এক বিবৃতিতে এমএলএস জানায়, “এই সপ্তাহের অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে ইন্টার মায়ামি সিএফ-এর জর্দি আলবা ও লিওনেল মেসি ক্লাবের আগামী ম্যাচে খেলতে পারবেন না।”

মেসির ক্লান্তি এবং আলবার হালকা চোটের কথা জানিয়ে কোচ মাসচেরানো বলেন, “অল-স্টার গেম একটি ভালো আয়োজন, তবে এটি এমন সময় হওয়া উচিত যখন খেলোয়াড়রা শারীরিকভাবে অংশ নিতে প্রস্তুত থাকে।”

বর্তমানে ইন্টার মিয়ামি লিগ টেবিলের শীর্ষে থাকলেও, মেসি-আলবার অনুপস্থিতি দলটির পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে—বিশেষ করে শক্ত প্রতিপক্ষ সিনসিনাটির বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।