‘অ্যাজ ইউ স্টুড বাই’ সাড়া কোরিয়ান থ্রিলার ফেলছে

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ ‘অ্যাজ ইউ স্টুড বাই’ দর্শক এবং সমালোচকদের মধ্যে একই সঙ্গে আলোড়ন তুলেছে। প্ল্যাটফর্মের তথ্যানুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে এটি বিদেশি ভাষার সিরিজের মধ্যে সর্বাধিক স্ট্রিমিং হওয়া সিরিজের তালিকার ৮ নম্বরে উঠে এসেছে। এর পাশাপাশি ২২টি দেশের শীর্ষ ১০ তালিকায় স্থান অর্জন করেছে। সিরিজটির আকর্ষণ মূলত এর শক্তিশালী প্লট এবং নারীর ক্ষমতায়নের বিষয়বস্তুতে নিহিত।

লি জেওং-রিম পরিচালিত এই আট পর্বের থ্রিলারে মূল চরিত্র হিসেবে দেখা যায় ইউন-সু (জিওন সো-নি) এবং হুই-সু (লি ইউ-মি)। গল্পের কেন্দ্রে রয়েছে হুই-সু, যে তার স্বামী নো জাং-প্যো (জাং সেউং-জো) দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। হুই-সু তার ঘনিষ্ঠ বন্ধু ইউন-সুর সঙ্গে মিলে স্বামীর বিরুদ্ধে প্রতিশোধের একটি পরিকল্পনা সাজায়। সিরিজটি এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারবে কিনা, সেই উত্তেজনাপূর্ণ মোড়েই এগিয়ে চলে।

অভিনেত্রী লি ইউ-মি ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-কে বলেছেন, “সিরিজটি মূলত নারীর ক্ষমতায়ন ও আত্মসম্মানের গল্প।” চরিত্রের জন্য তিনি শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে ৪১ কেজি থেকে ৩৭ কেজি ওজন হ্রাস করেছেন এবং মানসিক চাপ সামলাতে বিরতি নিয়েছেন।

নির্মাতা লি জেওং-রিমও নারী। তিনি বলেন, “আমার লক্ষ্য ছিল এমন চরিত্র তৈরি করা, যাদের সঙ্গে দর্শক নিজের আত্মিক সংযোগ অনুভব করতে পারে। প্রচলিত কোরিয়ান সিনেমা-সিরিজে নারী চরিত্রগুলো প্রায়শই একঘেয়ে এবং বাস্তবতাবিরোধী।” কোরিয়ান গণমাধ্যম বলছে, সিরিজের দ্বিতীয় মৌসুমও আসতে পারে, যা দর্শকদের অপেক্ষাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।