আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে কয়েকটি গ্রামে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। ঝড়ে উড়ে গেছে টিনের ছাউনি, ভেঙে পড়েছে গাছপালা ও ঘরবাড়ি। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় আকস্মিক এই ঝড়।

আহতরা হলেন—বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির মধ্যে হঠাৎ শুরু হয় ঝড়ো হাওয়া। প্রবল বাতাসে বহু ঘরের টিন উড়ে যায়, আধাপাকা ও গোডাউন ঘর ভেঙে পড়ে। ঝড়টি স্থায়ী ছিল অল্প সময়, তবে এতে কয়েকটি গ্রামের শতাধিক বসতবাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, ‘মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জাকিয়া খাতুন বলেন, ‘ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।