আগুনে পুড়ে ছাই কাপড় কাটিং কারখানা

গাজীপুরের টঙ্গীতে একটি কাপড়ের কাটিং কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গী টিএসএস মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের গলির মনোরঞ্জনের কারখানায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে মনোরঞ্জনের মেসার্স সত্যরঞ্জন এন্ড রনি কাটিং সেন্টার নামক কারখানায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।