খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট থেকে একাধিকবার বিদায় নিয়েছেন তিনি। সেটা অভিমানে হোক আর ক্ষোভে হোক। পরে আবার ফিরে এসেছেন ক্রিকেটে। ধরেছেন ব্যাট। তবে ক্রিকেটকে কখনোই তিনি পুরোপুরি বিদায় জানাননি ।
আজ বিপিএলের ফাইনালে ‘বিদায়’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও খেলতে পারেন তামিম। সুযোগ পেলে বিদেশে সাবেক ক্রিকেটারদের লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা রাখেন তিনি। ক্রিকেটকে যেহেতু বিদায় বলেননি সেহেতু এমন অভিলাষ তাই অস্বাভাবিক নয়।
এদিকে বিসিবি আজ তামিম ইকবালকে বিদায়ি সম্মাননা জানাবে। যেহেতু আন্তর্জাতিক কোনো হোম সিরিজ নেই। তাই আজ বিপিএলের ফাইনালকেই তামিমের বিদায়ি উপলক্ষ্য হিসাবে বেছে নিয়েছে বিসিবি।
আজ সন্ধ্যায় মিরপুরে বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে খান সাহেবের হাতে বিদায়ি স্মারক তুলে দেওয়া হবে। ফাইনালে তামিমের বরিশাল লড়বে চিটাগং কিংসের বিপক্ষে।
খবরওয়ালা/এমএ জেড