খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 26শে আষাঢ় ১৪৩২ | ১০ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
দিনাজপুরের হাকিমপুরে আদালতের নির্দেশে দাফন করার প্রায় ১৫ মাস পর হাবিবুর রহমান নামের এক ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলার কাকড়াঁপালি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে দিনাজপুর সিআইডি পুলিশ তার লাশ উত্তোলন করে।
সিআইডি পুলিশের এসআই আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি-জমা সংক্রান্ত বিবাদে হাবিবুর রহমানের মৃত্যু হয়। এ ব্যাপারে হাবিবুর রহমানের মেয়ে ববিতা খাতুন বাদি হয়ে একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে বুধবার হাবিবুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে বলেও জানান তিনি।